প্রকাশিত: ১৩ এপ্রিল ২০২৬ , ১১:১৭ এএম
অনলাইন সংস্করণ
দীর্ঘ
প্রায় দুই দশক পর পৈতৃক ভিটায়
ফিরছেন তারেক রহমান। আগামী ২০ এপ্রিল তিনি
বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ী গ্রামে নিজ বাড়ি জিয়াবাড়ি সফর করবেন। এই সফর ঘিরে বগুড়া জুড়ে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। স্থানীয় বাসিন্দারা বলছেন, “ঘরের ছেলে প্রধানমন্ত্রী হয়ে ফিরছে”—এ যেন তাদের
কাছে গর্বের মুহূর্ত।
সফরসূচি
অনুযায়ী, তিনি সকালে হেলিকপ্টারে বগুড়ায় পৌঁছে আদালত প্রাঙ্গণে ই-বেইলবন্ড কার্যক্রম
উদ্বোধন করবেন। এরপর বাগবাড়ী এলাকায় ফ্যামিলি কার্ড বিতরণ, খাল খনন এবং হাসপাতাল উদ্বোধনসহ একাধিক উন্নয়ন কার্যক্রমের সূচনা করবেন।
স্থানীয়রা আশা করছেন, তার এই সফরের মাধ্যমে দীর্ঘদিনের অবহেলিত এলাকার উন্নয়ন ত্বরান্বিত হবে। বিশেষ করে উপজেলা ঘোষণা, হাসপাতাল উন্নয়ন ও অবকাঠামোগত সুবিধা বৃদ্ধির দাবি তুলেছেন এলাকাবাসী। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই সফর শুধু পারিবারিক নয়, বরং রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ একটি বার্তা বহন করছে।
এসবিএন / বগুড়া
1
2
3
4
5
6
7
8
9
10
1
2
3
4
5
6
7
8
9
10