প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি ২০২৬ , ০৯:৫২ এএম
অনলাইন সংস্করণ
সকাল ১০টা থেকে শপথ কক্ষে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন শপথবাক্য পাঠ করাবেন। সংসদীয় রীতিনীতি অনুযায়ী সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে বিএনপির সদস্যদের শপথই প্রথমে অনুষ্ঠিত হবে। শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে সংসদ ভবন ও আশপাশের এলাকায় জোরদার নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রবেশপথে নির্বাচিত প্রতিনিধিদের জাতীয় পরিচয়পত্র যাচাই করা হচ্ছে। ২০১৪ ও ২০২৪ সালের জাতীয় নির্বাচন বয়কট এবং ২০১৮ সালে অংশ নিয়েও অনিয়মের অভিযোগ তুলে ভোট বর্জনের পর এবারই প্রথমবারের মতো বিএনপি পূর্ণাঙ্গভাবে সংসদে যোগ দিচ্ছে। ফলে রাজনৈতিক অঙ্গনে নতুন অধ্যায়ের সূচনা হিসেবে এই শপথ অনুষ্ঠানকে দেখা হচ্ছে।
1
2
3
4
5
6
7
8
9
10
1
2
3
4
5
6
7
8
9
10