প্রকাশিত: ০৬ ফেব্রুয়ারি ২০২৬ , ১০:৩০ পিএম
অনলাইন সংস্করণ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে পটুয়াখালীর বাউফলে আয়োজিত এক নির্বাচনী জনসভায় জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দীর্ঘ ৫৪ বছরের পুরোনো রাজনৈতিক সংস্কৃতি বদলে দিয়ে ১২ ফেব্রুয়ারি থেকেই নতুন বাংলাদেশের যাত্রা শুরু হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে শুক্রবার (৬ ফেব্রুয়ারি) পটুয়াখালীর বাউফল উপজেলার পাবলিক মাঠে ১১দলীয় নির্বাচনী ঐক্যের উদ্যোগে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
তিনি বলেন, অতীতে যারা নিজেদের সততা ও জবাবদিহিতা প্রমাণে ব্যর্থ হয়েছে এবং এখনও জনগণের আস্থা অর্জন করতে পারেনি, তাদের আর ভোট চাওয়ার নৈতিক অধিকার নেই। ডা. শফিকুর রহমান বলেন, স্বাধীনতার পর বিভিন্ন রাজনৈতিক দল দেশ পরিচালনার দায়িত্ব পেয়েছে। সবাই উন্নয়নের প্রতিশ্রুতি দিলেও তা বাস্তবে প্রতিফলিত হয়নি। দেশের প্রায় ১৮ কোটি মানুষই এর সাক্ষী।
তিনি আরও বলেন, ১৩ ফেব্রুয়ারি যে নতুন সূর্য উদিত হবে, তা নতুন বাংলাদেশকে সামনে এগিয়ে নেবে। জামায়াতে ইসলামীর রাজনীতি হবে সম্পূর্ণ পরিচ্ছন্ন ও স্বচ্ছ। মামলা-বাণিজ্য, শেয়ারবাজার লুটপাট কিংবা উন্নয়ন প্রকল্পের অর্থ আত্মসাৎ করে বিদেশে পাচারের সুযোগ দেওয়া হবে না।
আরও পড়ুন : নারী ইস্যুতে তীব্র মুখোমুখি বিএনপি-জামায়াত, ভোটের মাঠে উত্তাপ চরমে
জামায়াত
আমির দাবি করেন, জনগণের যেসব বঞ্চনা রয়েছে, সেগুলোর জন্য আলাদা করে আন্দোলনের প্রয়োজন হবে না। ন্যায়বিচার ও ইনসাফের ভিত্তিতে
সব অধিকার জনগণের ঘরে ঘরে পৌঁছে দেওয়া হবে।
যুব সমাজের ভূমিকার কথা তুলে ধরে তিনি বলেন, বৈষম্যহীন বাংলাদেশ গড়তে তরুণদের দুটি ভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি গণভোটে ‘হ্যাঁ’ ভোট, যার অর্থ স্বাধীনতা ও মুক্তি; অন্যটি সরকার গঠনের ভোট।
এসবিএন
1
2
3
4
5
6
7
8
9
10
1
2
3
4
5
6
7
8
9
10