স্বাধীনবাংলা রির্পোটঃ স্বাধীনবাংলা রির্পোটঃ

প্রকাশিত: ০৮ ফেব্রুয়ারি ২০২৬ , ১১:৪৭ পিএম

অনলাইন সংস্করণ

#

যশোর-৬ নির্বাচনে মূল ফ্যাক্টর আওয়ামী লীগের নীরব ভোটাররা

আসন্ন ১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে যশোর- (কেশবপুর) আসনে জমে উঠেছে ভোটের লড়াই। প্রতীক বরাদ্দের পর থেকেই প্রার্থীরা গ্রাম বাজারকেন্দ্রিক গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন। দীর্ঘদিন পর প্রতিযোগিতামূলক নির্বাচন হওয়ায় ভোটারদের মধ্যেও বাড়ছে আগ্রহ।

এই আসনে মোট ভোটার লাখ ২৬ হাজার ৪২৩ জন। পাঁচজন প্রার্থী নির্বাচনে অংশ নিলেও মূল প্রতিদ্বন্দ্বিতা গড়ে উঠেছে বিএনপি জামায়াতে ইসলামীর মধ্যে। ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপির প্রার্থী আবুল হোসেন আজাদ এবং দাঁড়িপাল্লা প্রতীকে জামায়াত প্রার্থী অধ্যাপক মোক্তার আলী মাঠে সক্রিয় রয়েছেন।

দীর্ঘ সময় আওয়ামী লীগের দখলে থাকা এই আসনে এবার দলটির কোনো প্রার্থী না থাকায় ভোটের হিসাব পাল্টে গেছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, আওয়ামী লীগের নীরব ভোটাররা যে দিকে ঝুঁকবেন, জয় যাবে সেই প্রার্থীর হাতেই।

ভোটারদের প্রত্যাশা, এবার তারা স্বাধীনভাবে ভোট দেওয়ার সুযোগ পাবেন এবং নিজের পছন্দের প্রার্থী বেছে নিতে পারবেন।


এসবিএন