স্বাধীনবাংলা রির্পোটঃ স্বাধীনবাংলা রির্পোটঃ

প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারি ২০২৬ , ১১:৪৩ এএম

অনলাইন সংস্করণ

#

ত্রয়োদশ সংসদ নির্বাচন: নরসিংদীর পাঁচ আসনেই বিএনপির দাপুটে জয়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদীর পাঁচটি আসনেই নিরঙ্কুশ বিজয় পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বেসরকারি ফলাফলে জেলার প্রতিটি আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থীরা বড় ব্যবধানে জয় নিশ্চিত করেন।

নরসিংদী-১ (সদর) আসনে বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন এক লাখ ৬০ হাজার ৬৭৬ ভোট পেয়ে বিজয়ী হন।

নরসিংদী-২ (পলাশ) আসনে দলের স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান ৯২ হাজার ৩৫২ ভোট পেয়ে জয়লাভ করেন।

নরসিংদী-৩ (শিবপুর) আসনে জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মঞ্জুর এলাহী ৮১ হাজার ৪১৫ ভোটে নির্বাচিত হন।

নরসিংদী-৪ (মনোহরদী-বেলাব) আসনে সরদার সাখাওয়াত হোসেন বকুল এক লাখ ৬১ হাজার ৯১২ ভোট পেয়ে জয় নিশ্চিত করেন।

নরসিংদী-৫ (রায়পুরা) আসনে ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দীন বকুল এক লাখ ৩৫ হাজার ৫১২ ভোটে বিজয়ী হন।

জেলার পাঁচটি আসনেই বিএনপির এই ধারাবাহিক জয় রাজনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে দেখা হচ্ছে।

 

এসবিএন