স্বাধীনবাংলা রির্পোটঃ স্বাধীনবাংলা রির্পোটঃ

প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারি ২০২৬ , ১০:২০ এএম

অনলাইন সংস্করণ

#

টাঙ্গাইলের ৮ আসনের ৭টিতে বিএনপি, একটিতে স্বতন্ত্র প্রার্থীর জয়

টাঙ্গাইল জেলার আটটি সংসদীয় আসনের মধ্যে সাতটিতে জয় পেয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থীরা। বাকি একটি আসনে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী। বেসরকারি ফলাফলে এসব তথ্য জানা গেছে।

টাঙ্গাইল জেলার আটটি সংসদীয় আসনের মধ্যে সাতটিতে জয় পেয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থীরা। বাকি একটি আসনে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী। বেসরকারি ফলাফলে এসব তথ্য জানা গেছে। জেলা সূত্রে জানা যায়, টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনে বিএনপির ফকির মাহবুব আনাম জয়লাভ করেছেন। টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনে আব্দুস সালাম পিন্টু বিজয়ী হয়েছেন।

টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করা লুৎফর রহমান মতিন জয় পেয়েছেন। তবে টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনে বিএনপি মনোনীত লুৎফর রহমান মতিন বিজয়ী হয়েছেন বলে বেসরকারি ফলাফলে উল্লেখ রয়েছে।

এছাড়া টাঙ্গাইল-৫ (সদর) আসনে জয়ী হয়েছেন সুলতান সালাউদ্দিন টুকু। টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনে মো. রবিউল আওয়াল, টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনে আবুল কালাম আজাদ সিদ্দিকী এবং টাঙ্গাইল-৮ (বাসাইল-সখিপুর) আসনে আহমেদ আযম খান বিজয় লাভ করেছেন।

সার্বিক ফলাফলে জেলায় বিএনপির প্রার্থীদের প্রাধান্য স্পষ্ট হয়েছে।


এসবিএন