প্রকাশিত: ২৪ এপ্রিল ২০২৬ , ১১:৩২ এএম
অনলাইন সংস্করণ
রাজধানী
ঢাকায় সপ্তাহের নির্দিষ্ট দিনে নির্দিষ্ট এলাকার মার্কেট ও দোকানপাট বন্ধ
থাকে। বিশেষ করে শুক্রবারে অনেক গুরুত্বপূর্ণ মার্কেট ও ব্যবসা প্রতিষ্ঠান
বন্ধ থাকায় অনেকেই ভোগান্তিতে পড়েন। তাই অপ্রয়োজনীয় ঝামেলা এড়াতে আগে থেকেই জেনে নেওয়া জরুরি কোন কোন এলাকা ও মার্কেট আজ
বন্ধ রয়েছে।
শুক্রবার
রাজধানীর পুরান ঢাকার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় দোকানপাট বন্ধ থাকে। এর মধ্যে রয়েছে
বাংলাবাজার, পাটুয়াটুলী, ফরাশগঞ্জ, শ্যামবাজার, জুরাইন, পোস্তগোলা, গেণ্ডারিয়া, দয়াগঞ্জ, ধোলাইখাল, ওয়ারী, লালবাগ, বংশাল, নবাবপুর, সদরঘাট, লক্ষ্মীবাজার, শাঁখারীবাজারসহ আশপাশের এলাকা।
এছাড়া
বেশ কিছু পরিচিত মার্কেটও শুক্রবার বন্ধ থাকে। এর মধ্যে রয়েছে
আজিমপুর সুপার মার্কেট, গুলিস্তান হকার্স মার্কেট, চকবাজার, বাবুবাজার, কাপ্তানবাজার, ইসলামপুর কাপড়ের দোকান, রাজধানী সুপার মার্কেটসহ বিভিন্ন পাইকারি ও খুচরা বাজার।
অন্যদিকে দর্শনীয় স্থানগুলোর মধ্যে বিজয় সরণিতে অবস্থিত সামরিক জাদুঘর এবং আগারগাঁওয়ের জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর প্রতি বৃহস্পতি ও শুক্রবার সাপ্তাহিক বন্ধ থাকে। বাকি দিনগুলোতে নির্ধারিত সময় অনুযায়ী দর্শনার্থীদের জন্য খোলা থাকে এসব স্থান। রাজধানীতে দৈনন্দিন কেনাকাটা বা ঘোরাঘুরির পরিকল্পনা থাকলে আগেভাগেই বন্ধের তালিকা জেনে নেওয়া হলে সময় ও ভোগান্তি দুটোই কমানো সম্ভব।
এসবিএন / এউরি
1
2
3
4
5
6
7
8
9
10
1
2
3
4
5
6
7
8
9
10