স্বাধীনবাংলা, গাজীপুৃর স্বাধীনবাংলা, গাজীপুৃর

প্রকাশিত: ০৮ এপ্রিল ২০২৬ , ০৯:০১ পিএম

অনলাইন সংস্করণ

#

শিক্ষার্থীদের জন্য মাঠ উন্মুক্ত রাখার উদ্যোগ, কাপাসিয়ায় প্রশাসনের বিশেষ সভা

শিক্ষার্থীদের খেলাধুলায় সক্রিয় করতে গাজীপুরের কাপাসিয়া উপজেলায় শিক্ষা প্রতিষ্ঠানের খেলার মাঠ উন্মুক্ত রাখার উদ্যোগ জোরদার করা হয়েছে। এ লক্ষ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ডা. তামান্না তাসনীম। তিনি বলেন, ক্লাস শেষে শিক্ষার্থীদের জন্য মাঠ খোলা রাখতে হবে, যাতে তারা নিয়মিত খেলাধুলার সুযোগ পায়। আলোচনায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও প্রশাসনের কর্মকর্তারা অংশ নেন। সরকারি নির্দেশনা অনুযায়ী মাঠ সংরক্ষণ, সঠিক ব্যবহার এবং নিয়মিত ক্রীড়া কার্যক্রম চালুর ওপর গুরুত্ব দেওয়া হয়। উপজেলা প্রশাসন আশা করছে, এই উদ্যোগ শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে ইতিবাচক ভূমিকা রাখবে এবং সামাজিক সম্প্রীতি বাড়াবে।


এসবিএন / এউরি