প্রকাশিত: ২৫ জুলাই ২০২৬ , ১১:৩৬ পিএম
অনলাইন সংস্করণ
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৮ নম্বর গেটসংলগ্ন এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (২৫ জুলাই) রাতে এ ঘটনায় বিমানবন্দরের ফায়ার সার্ভিস দ্রুত অভিযান চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, রাত আনুমানিক ৯টা ২০ মিনিটে বিমানবন্দরের ৮ নম্বর গেটের পাশে থাকা একটি ময়লার স্তূপে আগুন লাগার খবর পাওয়া যায়। খবর পাওয়ার মাত্র কয়েক মিনিটের মধ্যে বিমানবন্দরের নিজস্ব ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে এবং অল্প সময়ের মধ্যেই আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। প্রাথমিকভাবে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
এ ঘটনায় কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। আগুন নিয়ন্ত্রণে আসার পর পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং বিমানবন্দরের কার্যক্রমেও কোনো বিঘ্ন ঘটেনি বলে জানা গেছে।
স্বাধীনবাংলা.নেট
1
2
3
4
5
6
7
8
9
10
1
2
3
4
5
6
7
8
9
10