প্রকাশিত: ২৯ মে ২০২৬ , ১০:১০ পিএম
অনলাইন সংস্করণ
পবিত্র
ঈদুল আজহাকে কেন্দ্র করে রাজধানীতে কুরবানির বর্জ্য অপসারণ কার্যক্রমে ধীরগতির অভিযোগ
উঠেছে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের কয়েকটি অঞ্চলে। এ ঘটনায় দায়িত্বে অবহেলার
প্রমাণ পাওয়ায় দুই কর্মকর্তাকে সাময়িকভাবে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
শুক্রবার (২৯ মে) বিকেলে সরকারের সংশ্লিষ্ট দপ্তর থেকে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়। একই সঙ্গে তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। অভিযুক্ত কর্মকর্তাদের মধ্যে একজন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের জোন-৫ এর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এবং অন্যজন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের জোন-১ এর দায়িত্বে ছিলেন। সূত্র জানায়, রাজধানীর বিভিন্ন এলাকার পরিচ্ছন্নতা পরিস্থিতি ও চলমান উন্নয়ন কার্যক্রম পর্যবেক্ষণে শুক্রবার দুপুর থেকে বিকেল পর্যন্ত সরেজমিনে ঘুরে দেখেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় হাতিরপুল, গ্রিন রোড, ফার্মগেট, এলিফ্যান্ট রোড ও কারওয়ান বাজারসহ কয়েকটি এলাকায় কুরবানির বর্জ্য এবং জমে থাকা ময়লা সড়কের পাশে পড়ে থাকতে দেখা যায়।
গুরুত্বপূর্ণ সড়ক ও জনবহুল এলাকায় এমন অপরিচ্ছন্ন অবস্থা দেখে অসন্তোষ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। পরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়। পরিদর্শনকালে স্থানীয় সরকার ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মো. আব্দুস সালামসহ সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এসবিএন
1
2
3
4
5
6
7
8
9
10
1
2
3
4
5
6
7
8
9
10