স্বাধীনবাংলা রির্পোটঃ স্বাধীনবাংলা রির্পোটঃ

প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারি ২০২৬ , ১০:১৭ এএম

অনলাইন সংস্করণ

#

নির্বাচন-পরবর্তী সহিংসতার অভিযোগে আজ বায়তুল মোকাররমে জামায়াতসহ ১১ দলের বিক্ষোভ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দেশজুড়ে সহিংসতা, নিপীড়ন ও বিভিন্ন অপরাধের অভিযোগ তুলে আজ রাজধানীতে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে **বাংলাদেশ জামায়াতে ইসলামী**সহ ১১ দলীয় নির্বাচনি জোট। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টায় রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররম-এর উত্তর গেটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে জোটভুক্ত বিভিন্ন দলের কেন্দ্রীয় নেতারা অংশ নেবেন বলে জানা গেছে।

জোটের এক বিবৃতিতে দাবি করা হয়, ১২ ফেব্রুয়ারির নির্বাচন ও গণভোটের পর দেশের বিভিন্ন স্থানে সহিংসতার ঘটনা ঘটেছে। এসব ঘটনার প্রতিবাদ ও বিচারের দাবিতে এই কর্মসূচি পালন করা হচ্ছে। নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফলে ২৯৭টি আসনের মধ্যে ৭৭টিতে জয় পেয়েছে জামায়াত নেতৃত্বাধীন জোট। এর মধ্যে জামায়াতে ইসলামী সর্বোচ্চ ৬৮টি আসন অর্জন করেছে। এছাড়া এনসিপি ৬টি, বাংলাদেশ খেলাফত মজলিস ২টি এবং খেলাফত মজলিস ১টি আসনে বিজয়ী হয়েছে।রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচন-পরবর্তী পরিস্থিতি ঘিরে মাঠের রাজনীতি আরও সক্রিয় হতে পারে।

 

এসবিএন