প্রকাশিত: ১১ ফেব্রুয়ারি ২০২৬ , ০৯:১৮ এএম
অনলাইন সংস্করণ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে ঘিরে সারাদেশে নিরাপত্তা জোরদার করেছে সরকার। এর অংশ হিসেবে মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দিবাগত মধ্যরাত থেকে টানা ৭২ ঘণ্টার জন্য দেশের সব এলাকায় মোটরসাইকেল চলাচল বন্ধ রাখা হয়েছে।
সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ জানায়, নির্বাচন শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নিষেধাজ্ঞা অনুযায়ী, ১৩ ফেব্রুয়ারি মধ্যরাত পর্যন্ত সাধারণ মোটরসাইকেল চলাচল বন্ধ থাকবে। এছাড়া ভোটের আগের দিন ও ভোটের দিন—মোট ২৪ ঘণ্টার জন্য ট্যাক্সি ক্যাব, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচলেও বিধিনিষেধ আরোপ করা হয়েছে। তবে জরুরি সেবা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, চিকিৎসা, সংবাদপত্র পরিবহন ও বিমানযাত্রীদের ক্ষেত্রে নিষেধাজ্ঞা শিথিল থাকবে। নির্বাচনী কাজে নিয়োজিত কর্মকর্তা, প্রার্থী ও অনুমোদিত সাংবাদিকদের যানবাহন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে চলাচল করতে পারবে বলে জানানো হয়েছে।
এসবিএন
1
2
3
4
5
6
7
8
9
10
1
2
3
4
5
6
7
8
9
10