স্বাধীনবাংলা রির্পোটঃ স্বাধীনবাংলা রির্পোটঃ

প্রকাশিত: ০৫ মার্চ ২০২৬ , ১১:১৫ পিএম

অনলাইন সংস্করণ

#

গাজীপুরে সুজন নেতার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার, শ্বাসরোধে হত্যার সন্দেহ

গাজীপুর মহানগরে সুশাসনের জন্য নাগরিক (সুজন) জেলা শাখার সহ-সভাপতি মো. কামরুজ্জামান মোল্লার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।

বুধবার গভীর রাতে মহানগরের পূর্ব ধীরাশ্রম এলাকায় একটি সড়কের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরে পুলিশ মরদেহটি শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। পরিবারের সদস্যরা জানান, সকালে তিনি একটি মামলা সংক্রান্ত কাজে গাজীপুর আদালতে যান। আদালতের কার্যক্রম শেষ না হওয়ায় সেখান থেকে বের হওয়ার পর আর বাসায় ফেরেননি। পরে গভীর রাতে পুলিশ তার মরদেহ উদ্ধারের খবর দেয়।

পুলিশের ধারণা, পূর্ব শত্রুতা বা আর্থিক লেনদেন সংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। নিহতের ছেলে কৌশিক জামান বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেছেন। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে।

 

এসবিএন