প্রকাশিত: ১৯ মার্চ ২০২৬ , ১২:১৪ এএম
অনলাইন সংস্করণ
পবিত্র
ঈদুল ফিতরকে ঘিরে ঘরমুখো মানুষের ভিড়ে জমে উঠেছে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুট। দক্ষিণ-পশ্চিমাঞ্চলের
গুরুত্বপূর্ণ এই পথে যাত্রী সংখ্যা বাড়লেও পারাপারে তেমন কোনো দুর্ভোগ দেখা যাচ্ছে
না।
বর্তমানে একাধিক ফেরি ও লঞ্চ একযোগে চলাচল করায় যাত্রীদের চাপ সামাল দেওয়া সম্ভব হচ্ছে। ফলে যাত্রীরা অপেক্ষাকৃত কম সময়েই নদী পার হয়ে গন্তব্যে পৌঁছাতে পারছেন। নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সক্রিয় রয়েছেন। সার্বিক পরিস্থিতি তদারকিতে মাঠে ছিলেন জেলা প্রশাসক সুলতানা আক্তার এবং পুলিশ সুপার মো. মনজুর মোরশেদ।
আরও পড়ুন : রাজবাড়ীর দুই আসনেই বিএনপির বড় জয়, বিপুল ভোটে নির্বাচিত খৈয়ম ও হারুন
প্রশাসনের দাবি, আগাম পরিকল্পনা ও তদারকির কারণে অতিরিক্ত ভাড়া কিংবা বিশৃঙ্খলা নিয়ন্ত্রণে রয়েছে। পাশাপাশি যাত্রীদের সুবিধার্থে ঘাট এলাকায় বিভিন্ন সেবামূলক ব্যবস্থাও চালু রাখা হয়েছে।
এসবিএন/রাজু
1
2
3
4
5
6
7
8
9
10
1
2
3
4
5
6
7
8
9
10