স্বাধীনবাংলা, স্টাফ রির্পোটার স্বাধীনবাংলা, স্টাফ রির্পোটার

প্রকাশিত: ০৫ এপ্রিল ২০২৬ , ১০:৫৯ পিএম

অনলাইন সংস্করণ

#

ঢাকায় অবৈধ বাস কাউন্টারের বিরুদ্ধে কঠোর অভিযান: ৭ দিনের আল্টিমেটাম ডিএমপির

ঢাকা মেট্রোপলিটন পুলিশ রাজধানী ঢাকার যানজট কমাতে বড় পদক্ষেপ নিয়েছে। শহরের ভেতরে অনুমোদনহীন আন্তঃজেলা বাস কাউন্টার সরিয়ে নিতে ৭ দিনের সময়সীমা বেঁধে দিয়েছে সংস্থাটি।

রোববার জারি করা এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, নির্ধারিত বাস টার্মিনালগাবতলী বাস টার্মিনাল, মহাখালী বাস টার্মিনাল এবং সায়দাবাদ বাস টার্মিনাল ছাড়া অন্য কোথাও আন্তঃজেলা বাস কার্যক্রম পরিচালনা করা যাবে না। ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার জানান, অবৈধ কাউন্টার, যাত্রী ওঠানামা ও এলোমেলো পার্কিংয়ের কারণে রাজধানীতে রাতেও যানজট বাড়ছে।

নির্ধারিত সময়ের মধ্যে ব্যবস্থা না নিলে মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমানা, কারাদণ্ড, এমনকি রুট পারমিট বাতিলসহ কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।


এসবিএন / এউরি