স্বাধীনবাংলা, মানিকগঞ্জ স্বাধীনবাংলা, মানিকগঞ্জ

প্রকাশিত: ০৫ মার্চ ২০২৬ , ১০:১৯ পিএম

অনলাইন সংস্করণ

#

চাঁদাবাজির অভিযোগে মানিকগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে মামলা

মানিকগঞ্জের শিবালয় উপজেলায় যাত্রীবাহী বাস থেকে চাঁদা তোলার অভিযোগে এক যুবদল নেতাকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে ঢাকাআরিচা মহাসড়কের উথুলী-পাটুরিয়া সংযোগ মোড়ে অভিযান চালিয়ে তাকে হাতেনাতে আটক করা হয়।

পুলিশ জানায়, আটক ব্যক্তি সুব্রত কুমার বিশ্বাস ওরফে শুভ, যিনি উথুলী ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক হিসেবে পরিচিত। অভিযোগ রয়েছে, তিনি কয়েকজন সহযোগীকে সঙ্গে নিয়ে সেলফি পরিবহনের বাস থেকে প্রতি ট্রিপে ৩০ টাকা করে চাঁদা তুলছিলেন।

এ সময় বাস কোম্পানির লাইনম্যান বিষয়টি কর্তৃপক্ষকে জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে। তবে তার সঙ্গে থাকা কয়েকজন পালিয়ে যায়। এ ঘটনায় বাস কোম্পানির এক কর্মী চাঁদাবাজির অভিযোগে থানায় মামলা দায়ের করেছেন। পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে এবং ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে।


এসবিএন