স্বাধীনবাংলা, নিজস্ব প্রতিবেদক স্বাধীনবাংলা, নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৭ আগস্ট ২০২৬ , ১২:৩১ এএম

অনলাইন সংস্করণ

#

৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বিএনপির ৫ দিনের কর্মসূচি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। আগামী সেপ্টেম্বর থেকে সেপ্টেম্বর পর্যন্ত দেশব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করবে দলটি। বুধবার (২৬ আগস্ট) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক যৌথসভায় প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি চূড়ান্ত করা হয়। দলের ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কেন্দ্রীয় অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা অংশ নেন।


মির্জা ফখরুল বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি, নির্বাচিত ঘোষণা করে প্রজ্ঞাপন

কর্মসূচির প্রথম দিন সেপ্টেম্বর ভোর ৬টায় নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়সহ দেশের বিভিন্ন দলীয় কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন করা হবে। পরে সকাল ৯টায় বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দলের কেন্দ্রীয় নেতারা এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ফাতেহা পাঠ পুষ্পস্তবক অর্পণ করবেন। একই সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতেও শ্রদ্ধা নিবেদন করা হবে।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সারা দেশে পোস্টার প্রকাশের পাশাপাশি বৃক্ষরোপণ মৎস্য অবমুক্তকরণ কর্মসূচিও পালন করবে বিএনপি। জেলা মহানগর পর্যায়ের কমিটিগুলো নিজেদের সুবিধাজনক সময়ে আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি আয়োজন করবে।

এদিকে সেপ্টেম্বর বিকেল ৩টায় রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ মিলনায়তনে অনুষ্ঠিত হবে বিশেষ আলোচনা সভা।বিএনপি প্রতিষ্ঠার উদ্দেশ্য তাৎপর্যশীর্ষক আয়োজনে প্রধান অতিথি হিসেবে থাকবেন বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান। দলের জ্যেষ্ঠ নেতাদের পাশাপাশি বিশিষ্ট বুদ্ধিজীবীরাও এতে অংশ নেবেন। দলীয় সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সফল করতে কেন্দ্র থেকে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। পাঁচ দিনব্যাপী এসব আয়োজনের মধ্য দিয়ে দলের প্রতিষ্ঠাবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালনের প্রস্তুতি নিচ্ছে বিএনপি।

 

স্বাধীনবাংলা.নেট